কোচবিহার পুলিশের নতুন প্রকল্প 'ভালো আছেন তো'
দি নিউজ লায়ন ; আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো ২০২০ পূজা গাইড ম্যাপ। কোচবিহার জেলা পুলিশ সুপার মহম্মদ সানা আক্তার পুলিশ অফিস কনফারেন্স রুমে এদিন ম্যাপ উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার লালটু হালদার, এবং কোচবিহার জেলা পুলিশের সমস্ত থানার ওসি এবং আইসিরা। পাশাপাশি পুজোয় আইন-শৃঙ্খলায় নজর রাখার জন্য পুজো ভলেন্টিয়ার নেওয়া হয়েছে।
এদিন তাদের হাতে টি-শার্ট, হুইসেল এবং পরিচয় পত্র তুলে দেন তিনি। একই সাথে কোচবিহার পুলিশের নবতম প্রয়াস,"ভালো আছেন তো !" প্রকল্পটি এদিন আনুষ্ঠানিকভাবে শুরু হলো।
জেলা পুলিশ সুপার বলেন, এর মাধ্যমে জেলার বাছাই করা বয়স্ক মানুষ যারা একাকিত্বের সঙ্গে লড়াই করছেন, যারা একা দিন কাটাচ্ছেন তাদের বাড়িতে পৌঁছাবে কোচবিহার পুলিশ। তাদের সুবিধা অসুবিধা যেকোনো প্রয়োজনে পুলিশ পাশে থাকবে। পুজোর সময় তাদের হাতে একটি করে শাল এবং মিষ্টিমুখ করানোর ব্যবস্থা করা হয়েছে।
সপ্তমী অষ্টমী তিথিতে পুলিশের তরফ থেকে এই মানুষদের কাছে আমরা পৌঁছাব। সাধারণ মানুষকে শুধু আইন-শৃঙ্খলা পরিষেবা হীন হয় সামাজিকভাবে সুরক্ষা দেওয়াও পুলিশের একান্ত কর্তব্য।

Post a Comment